পুরাতন মালদার সদর ঘাট কোর্ট স্টেশন সংলগ্ন একটি ছোট রাস্তা রয়েছে কোন সময় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করে। এদিন গ্রামবাসী এমনকি পৌরসভাকেও না জানিয়ে হঠাৎ করে রেল কর্তপক্ষরা সেই রাস্তা খুঁড়ে সেখানে বেরিকেট দিয়ে দুই দিকের রাস্তা বন্ধ করে দেয়। তাই এর প্রতিবাদে সরব হয়েছে পুরাতন মালদা চেয়ারম্যান কার্তিক ঘোষ। তাদের দাবি কোন নির্দেশিকা ছাড়ায় হঠাৎ করে রাস্তা খুঁড়ে দেওয়ায় হয়েছে। ফলে ক্ষুধ এলাকাবাসী।
পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, স্টেশন ম্যানেজার ও ডিআরএম গ্রামবাসী এমনকি পৌরসভাকে না জানিয়ে গ্রামের ও শহরের একটি সংযোগ স্থলে বেরিকেট দিয়েছে। যা গ্রহন যোগ্য নয়। কারন যখন জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। তখন এ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করত। এই রাস্তা ঘেরা নিয়ে এর আগে রেল কর্তপক্ষের সাথে এর আগে পৌরপ্রধান নিজে কথা বলে আসেন। তারপরেই এমন কাজে ক্ষুধ এলাকাবাসী থেকে শুরু করে পৌরসভা। তাই তিনি জানান এর সদ বিচার না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামলেন।
এই বিষয়ে স্টেশন ম্যানেজার জানান, এই বিষয়টি আমাদের দায়িত্বে পড়ে না। এটা রেলের ঊর্ধ্বতন কতৃপক্ষের ব্যাপার। গোটা বিষয়টি অনারা দেখছেন।
বিস্তারিত জনতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/wDTAqWRxn6s